অন্য খবর

করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে প্রেম চোপড়া

বলিউডের বর্ষীয়ান অভিনেতা প্রেম চোপড়া করোনা আক্রান্ত হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। তার স্ত্রী উমাও কোভিড পজিটিভ।

রোববার (০৩ জানুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম জানায়, তাদের দু’জনকেই চিকিৎসকরা প্রয়োজনে দেয়া হয়েছে মনোক্লোনাল অ্যান্টিবডি। দ্রুতই তারা সেরে উঠছেন, কয়েকদিনের মধ্যেই বাসায় ফিরবেন।

এদিকে একই দিন অভিনেতা জন আব্রাহাম জানান তিনিও সস্ত্রীক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে তাদের হাসপাতালে যেতে হয়নি, বাসায় কোয়ারেন্টিনে রয়েছেন।

এছাড়া আক্রান্ত হওয়ার কথা জানান বলিউডের পরিচালক-প্রযোজক একতা কাপুরও।

২০২১ সালের শেষে এসে ভারতে করোনা সংক্রমণ বেড়ে গেছে। যার প্রভাব পড়েছে বলিউডেও।

Related Articles

Leave a Reply

Back to top button