করোনায় চলে গেলেন বিএনপি নেতা রুহুল আলম

বিএনপির ভাইস চেয়াম্যান ও সাবেক তত্ত্ববধায়ক সরকারের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মেজর জেনারেল (অব.) রুহুল আলম চৌধুরী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শনিবার (২০ মার্চ) বেলা সোয়া ১১টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশাস ত্যাগ করেন ।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, রুহুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সিএমইচ এ আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন। আজকে তিনি মারা যান।
বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমরান সালেহ প্রিন্স আরও বলেন, নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জানাজা অনুষ্ঠিত হবে। বাদ আছর বনানী সেনা কবরস্থানে তার দাফন হবে। এর আগে গত ১০ মার্চ জ্বচর-সর্দি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। এরপর করোনা পরীক্ষার রিপোর্টে পজিটিভ আসে।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।



