বাংলাদেশ

মার্কেটে ক্রেতাদের উপচে পড়া ভিড়, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

বৈশাখ আর ঈদের কেনাকাটার হিড়িক পড়েছে রাজধানীর বিপণীবিতান ও শপিংমলগুলোতে। কার আগে কে কিনবেন পছন্দের পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী, চলছে যেন তারই প্রতিযোগিতা। ফলে সময় যত গড়িয়েছে ক্রেতার চাপে ভেঙে পড়েছে স্বাস্থ্যবিধি।

শনিবার (১০ এপ্রিল) সকাল থেকেই নিউমার্কেট এলাকার ফুটপাত ও বিপলীবিতানে বাড়তে থাকে ক্রেতাসমাগম। বিপণীবিতানের ভেতর মাস্ক ছাড়া দেখা যায় বিক্রয় কর্মীদেরও। ক্রেতাদের অনেকর দাবি অনেকটা বাধ্য হয়ে এসেছেন কেনাকাটা করতে।

এ দিকে ব্যবসায়ীদের দাবির মুখে স্বাস্থ্যবিধি মেনে শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিপণীবিতান খোলার অনুমতি দেয় সরকার।

শুক্রবার জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন জানান, আগামী ১৪ এপ্রিল থেকে সাত দিন পরিপূর্ণভাবে কার্যকর করা হবে লকডাউন। লকডাউনের বিষয়ে আগামী রবিবার প্রজ্ঞাপন জারি করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button