অন্য খবর
করোনায় আক্রান্ত অপূর্ব, আইসিইউতে ভর্তি

দেশের জনপ্রিয় টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্ব, করোনায় আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসা নিচ্ছেন ।
নির্মাতা মিজানুর রহমান আরিয়ান বিষয়টি নিশ্চিত করেন ।
আরিয়ান জানান, পাঁচদিন আগে অপূর্বর শরীরের জ্বর আসে। এরপর করোনা পরীক্ষা করা হয়। ২ নভেম্বর পজিটিভ রেজাল্ট পাওয়া যায়। এরপর শরীরের একটু অবনতি হলে গতকাল (৩ নভেম্বর) বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে আইসিইউ বা নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দিচ্ছেন।
আরিয়ান অপূর্বর সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান।



