অন্য খবর

করোনার থাবায় রাজধানীর যেসব এলাকা

বিশ্বের বিভিন্ন দেশে চলছে করোনা ভাইরাসের তান্ডব। এই ভাইরাসের সংক্রমণ থেকে বাদ যায়নি বাংলাদেশও।

রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের আইইডিসিআর-এর দেয়া তথ্য অনুযায়ী, বুধবার (৮ এপ্রিল) পর্যন্ত দেশে করোনায় মৃতের সংখ্যা ২০ এবং আক্রান্ত হয়েছেন ২১৮ জন। তবে এক মাসে শুধু ঢাকায় করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে ১২২ জন। গত ২৪ ঘণ্টায় ঢাকায় আক্রান্ত হয়েছে ৩৯ জন।

বুধবার পর্যন্ত ঢাকার যেসব এলাকায় করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছেন সেসব এলাকার তালিকা:

আদাবর এলাকায় একজন, মোহাম্মদপুরে ৬ জন, বসিলায় একজন, ধানমন্ডি ৯ জন, জিগাতলায় ৩ জন, সেন্ট্রাল রোডে একজন, গ্রীন রোডে দুইজন, শাহবাগে একজন, বুয়েট এলাকায় একজন, পুরান ঢাকার উর্দু রোডে একজন, হাজারিবাগে একজন, চকবাজারে দুইজন, লালবাগে ৫ জন, বাবু বাজারে দুইজন, ইসলামপুরে ২ জন, লক্ষ্মীবাজারে একজন, নারিন্দায় একজন, সওয়ারি ঘাট এলাকায় তিনজন, ওয়ারিতে ৯ জন, কোতোয়ালি এলাকায় একজন, বংশালে ১ জন, যাত্রাবাড়ীতে ৫ জন, পুরানা পল্টন এলাকায় দুইজন, ইস্কাটনে একজন,বেইলি রোডে একজন, মগবাজারে একজন, বাসাবো এলাকায় ৯ জন, রামপুরায় একজন, শাহজাহানপুরে একজন, বাড্ডায় একজন, বসুন্ধরা আবাসিক এলাকায় তিনজন, নিকুঞ্জতে একজন, আশকোনায় ১ জন, উত্তরায় ৫ জন, গুলশানে ৬ জন, মহাখালীতে একজন তেজগাঁও এলাকায় ২ জন, কাজীপাড়ায় একজন, মিরপুর-১০ দুইজন, মিরপুর-১১ দুইজন, মিরপুর -১৩ একজন, মিরপুর-১ আটজন, শাহ আলী বাগ ২ জন, পীরেরবাগ একজন, টোলারবাগ ৪ জন, উত্তর টোলারবাগ ৬ জনসহ মোট ১২২ জন।

পরিস্থিতি বিবেচনায় ঢাকায় এখন পর্যন্ত মোট ২০০টি বাড়ি এবং ১২টি এলাকা লকডাউন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button