বাংলাদেশ

করোনার টিকা নিলেন সেনাপ্রধান

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, করোনা ভাইরাসের টিকা নিয়েছেন।

যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে রবিবার (১৪ ফেব্রুয়ারি) প্রথম কর্মদিবসেই সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি টিকা নেন।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআরর) পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, টিকা নেয়া শেষে তিনি সকলকে কোনও প্রকার গুজবে কান না দিয়ে করোনা ভাইরাসের টিকা নিতে নির্দেশ প্রদান করেন।

এছাড়া, দেশের আপামর জনসাধারণ তথা সেনাবাহিনীর সদস্যদের জন্য করোনা ভাইরাসের টিকা নেয়ার সুব্যবস্থা করায় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ প্রধানমন্ত্রীর প্রতিও ধন্যবাদ জ্ঞাপন এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Back to top button