বাংলাদেশ

দেশে করনায় মৃত্যু আরও ২০ জন

দেশে আজও রেকর্ড সংখ্যক মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত। গত ২৪ ঘণ্টায় ১০ হাজার ৮৩৪ নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নমুনা পরীক্ষা করে বাংলাদেশে আরও ১ হাজার ৮৭৩ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৩২ হাজার ৭৮ জন।

এছাড়াও গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছে আরও ২০ প্রাণ। ফলে দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪৫২ জনে।

করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে শনিবার (২৩ মে) দুপুরে  সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এতথ্য জানানো হয়।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে বুলেটিনে সংযুক্ত হয়ে স্বাস্থ্য অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান,  আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৯৬ জন। ফলে এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৬ হাজার ৪৮৬ জন।

Related Articles

Leave a Reply

Back to top button