বাংলাদেশ

কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন, বাংলা একাডেমির মহাপরিচালক কবি হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

মঙ্গলবার (২৫ মে) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোক বার্তায় ড. মোমেন বলেন, হাবীবুল্লাহ সিরাজী তাঁর লেখনির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনাকে তুলে ধরেছেন। জানান, তাঁর কর্মের মাধ্যমে তিনি স্মরণীয় হয়ে থাকবেন। হাবীবুল্লাহ সিরাজীর মৃত্যুতে আমরা একজন বিশিষ্ট কবিকে হারালাম।

ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

Related Articles

Leave a Reply

Back to top button