বাংলাদেশবিশ্ব

ইতালিতে ফিরলেন দেশে আটকা পড়া ২৮৭ বাংলাদেশি

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের আগে বাংলাদেশে এসে আটকে পড়াদের মধ্যে ২৮৭ জনকে নিয়ে ইতালির উদ্দেশে রওয়া হয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট।

শুক্রবার (১২ জুন) দুপুর সোয়া ১২টার দিকে বিশেষ এ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ২৮৭ বাংলাদেশিকে নিয়ে ইতালির রোমের উদ্দেশে যাত্রা করে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ওয়েবসাইট থেকে জানা গেছে, ফ্লাইটের যাত্রীরা ইতালি প্রবাসী বাংলাদেশি। তারা সেদেশে নানা কাজে নিয়োজিত ছিলেন। ছুটি শেষ হওয়ায় তারা পররাষ্ট্র মন্ত্রণালয়ে সে দেশে ফেরার আবেদন করে। মন্ত্রণালয়ের দেয়া তালিকা অনুযায়ী তাদের জন্য বিশেষ ফ্লাইট পরিচালনা করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button