বাংলাদেশ

স্বাস্থ্যবিধি মেনে বায়তুল মোকাররমে ঈদের জামাত অনুষ্ঠিত

বায়তুল মোকাররম জাতীয় মসজিদে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ঈদূল আযহার  ৫টি জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ জুলাই) সকাল ১০টায় অনুষ্ঠিত চতুর্থ জামাতে ইমামতি করেন জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মহিউদ্দিন কাসেম।

মুকাব্বির হিসেবে থাকবেন জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।

নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে প্রার্থনা করা হয়। করোনার কারণে নামাজ শেষে ধর্মপ্রাণ মুসল্লিরা কোলাকুলি থেকে বিরত থাকলেও পরস্পরে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

এর আগে জাতীয় মসজিদে ঈদের নামাজ আদায় করতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা ছুটে আসেন। প্রথম জামাতে দেশের বরেণ্য ব্যক্তিরাও অংশ নেন।

অপরদিকে, বর্তমান করোনা পরিস্থিতি বিবেচনায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঈদুল আজহার নামাজ আদায়ের জন্য মসজিদের খতিব-ইমাম, ধর্মপ্রাণ মুসল্লি ও সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button