ভূরাজনীতি

ঢাকার আধুনিকায়নে ১৫ জানুয়ারির মধ্যে প্রতিবেদন দিন: কাদের

রাজধানী ঢাকাকে সুন্দর ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে ১৫ জানুয়ারির মধ্যে সামগ্রিক বিষয়ে প্রতিবেদন তৈরি করতে দুই মেয়রসহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, নিজস্ব অর্থায়নে যদি পদ্মাসেতু নির্মাণ করতে পারি তাহলে ঢাকাকেও সুন্দর শহর হিসেবে গড়ে তোলা সম্ভব।

ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভায় যুক্ত হন।

দেশের উন্নয়ন ও অর্জনের সঙ্গে ঢাকা শহরের চেহারার কোনো মিল নেই   উল্লেখ করে মন্ত্রী বলেন, ঢাকাকে গ্রিন অ্যান্ড ক্লিন সিটি হিসেবে দেখতে চাই, এর জন্য যা যা করার সবই করবে সরকার।

ওবায়দুল কাদের ঢাকার দুই মেয়রকেও এ বিষয়ে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান।

এসময় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম, দক্ষিণের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, নারায়ণগঞ্জ ও গাজীপুরের মেয়রদ্বয়, সংসদ সদস্য  নজরুল ইসলাম বাবু,  সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম, সেতু সচিব বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Related Articles

Leave a Reply

Back to top button