বাংলাদেশ

এখনো সুন্দরবনের আগুন নিয়ন্ত্রণে আসেনি

২৪ ঘণ্টা পার হলেও সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন নিয়ন্ত্রণে আসেনি।

মঙ্গলবার (৪ মে) সকাল সাড়ে ১০টার দিকে দ্বিতীয় দিনের মতো ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট সুন্দরবনের আগুন নেভানোর কাজ শুরু করেছে।

উল্লেখ, সোমবার (৩ মে) দুপুরে দাসের ভারানি এলাকায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরে দিনের আলো ফুরিয়ে গেলে সন্ধ্যা ৭টার দিকে কাজ বন্ধ রাখা হয়।

মঙ্গলবার সকাল পর্যন্ত অন্তত ৫ একর বনজুড়ে আগুন জ্বলছিল বলে জানায় এলাকাবাসী।

Related Articles

Leave a Reply

Back to top button