বিশ্ব

মেক্সিকোর প্রেসিডেন্ট করোনায় আক্রান্ত

মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

রবিবার, ৬৭ বছর বয়সী প্রেসিডেন্ট আন্দ্রেস নিজেই তার করোনা শনাক্ত হয়েছে বলে ঘোষণা দেন।

টুইটারে প্রেসিডেন্ট আন্দ্রেস বলেন, তার করোনার হালকা উপসর্গ আছে। তিনি চিকিৎসা নিচ্ছেন। এ নিয়ে তিনি চিন্তিত নন। তিনি সব সময় আশাবাদী। সংক্রমিত হওয়া সত্ত্বেও তিনি ঘরে বসেই রাষ্ট্রীয় কাজ চালিয়ে যাবেন।

করোনা মোকাবিলা নিয়ে প্রেসিডেন্ট আন্দ্রেস নিজ দেশে বেশ সমালোচিত। মেক্সিকোতে করোনার সংক্রমণ বাড়ছে। বাড়ছে প্রাণহানিও। এমন প্রেক্ষাপটে দেশটির খোদ প্রেসিডেন্টই করোনায় সংক্রমিত হলেন।

Related Articles

Leave a Reply

Back to top button