বাংলাদেশভূরাজনীতি

নিপুন রায় চৌধুরী আটক

বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য এবং দক্ষিণ কেরাণীগঞ্জ বিএনপির সভাপতি নিপুন রায় চৌধুরীকে, হেফাজতে ইসলামের ডাকা হরতালে গাড়িতে অগ্নিসংযোগ করতে সরাসরি নির্দেশ দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার বিকেলে রাজধানীর মোহাম্মদপরের রায়েরবাজারের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় বিএনপির আরও এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, রোববারের হরতালে নিপুন রায় চৌধুরী রাস্তায় গাড়ি পোড়াতে নির্দেশ দেন দলীয় নেতাকর্মীদের। কেরানীগঞ্জের স্থানীয় বিএনপির নেতা আরমান, খোরশেদ ও শাহিনকে মোবাইল ফোনে বলেন, বাসে বা যে কোনো যানবাহনে আগুন লাগিয়ে ভিডিও করে তাকে পাঠাতে। তার নির্দেশনায় শাহিন একটি বাসে আগুন লাগিয়েছে।

আরমান ও খোরশেদ গাড়িতে আগুন ধরিয়ে ছবি তুলে নিপুনকে হোয়াটসঅ্যাপে পাঠান। দলীয় শীর্ষ নেতাদের কাছে পাঠানোর উদ্দেশে তিনি গাড়ি পোড়ানোর ছবি চেয়েছেন। এসব অভিযোগেই বিকেলে তাকে র‌্যাব-২ গ্রেপ্তার করে।

এসময় বিএনপির আরও এক কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button