একদিনে কমলো মৃত্যু ও আক্রান্তের সংখ্যা

দেশে গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে আরও ১০৪১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা গতকালের চেয়ে কিছুটা কমেছে। গতকাল এ সংখ্যা ছিল ১ হাজার ১৬২ জন। ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৮ হাজার ৮৬৩ জন।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৪ জনের। ফলে দেশে মোট মৃত্যুর সংখ্যা ২৮৩ জন।
বৃহস্পতিবার (১৪ মে) করোনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে দুপুরে সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) নিয়মিত বুলেটিনে এতথ্য জানানে ভারপ্রাপ্ত মহাপরিচালক (অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, মৃত্যুবরণকারী ১৪ জনের মধ্যে পুরুষ ১১ জন, নারী তিন জন। এর মধ্যে ঢাকা শহরের ৯ জন, চট্টগ্রাম বিভাগের পাঁচ জন।
বয়স বিশ্লেষণে দেখা যায়, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে পাঁচ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে পাঁচ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন ও ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, গত ২৪ ঘণ্টায় ৪১টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ৮৩৭ট। এর মধ্যে পরীক্ষা করা হয় ৭ হাজার ৩৯২টি।



