এশিয়া কাপের সুপার ফোরে ভারতকে ৫ উইকেটে হারালো পাকিস্তান

রুদ্ধশ্বাস লড়াইয়ে শেষ পর্যন্ত ভারতকে ৫ উইকেটে হারালো পাকিস্তান।
রবিবার (৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপের সুপার ফোরের ২য় ম্যাচে, প্রথমে ব্যাটিং করে, ৭ উইকেটে ১৮১ রান সংগ্রহ করে রোহিত শর্মার দল। জবাবে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১ বল বাকি থাকতে চিরপ্রতিদ্বন্ধী ভারতের দেওয়া ১৮২ রানের টার্গেট পূর্ণ করে পাকিস্তান।
জয়ের জন্য ১৮২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ইনিংসের ৪র্থ ওভারে দলীয় ২২ রানে অধিনায়ক বাবর আযমকে হারায় পাকিস্তান। তবে ক্রিজের অপরদিক সামলে ফখর জামানকে নিয়ে রানের গতি বাড়াতে থাকেন আরেক ওপেনার মোহাম্মদ রিজওয়ান। ইনিংসের ৮ম ওভারে চাহালের বলে কোহলির হাতে ক্যাচ দিয়ে সাজ ঘরে ফেরেন ফখর জামান। আউট হবার আগে তার ব্যাক্তিগত সংগ্রহ ছিলো ১৮ বলে ১৫ রান। তবে রিজওয়ানকে সাথে নিয়ে রানের ধারা অব্যাহত রাখেন চারে ব্যাট করতে নামা মোহাম্মদ নেওয়াজ।
১৬ তম ওভারে নেওয়াজকে আউট করে তাদের ৭৩ রানের জুটি ভাংগেন ভুবেনস্বর কুমার। আউট হওয়ার আগে ২০ বলে ৪২ রান করেন এ ব্যাটার।
ওপেনিং-এ নেমে ৫১ বলে ৭১ রান করেন তিনি। শেষ দিকে খুসদিল শাহ-এর ১১ বলে ১৪ রান ও আসিফ আলির ৮ বলে ১৬ রানের উপর ভর করে ১ বল হাতে রেখে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। যদিও জয়ের জন্য ২ রান বাকি থাকতে আর্শদীপ সিং এর বলে এলবিডাব্লিউ হোন আসিফ আলি। তবে এতে ৫ উইকেট জয় তুলে নেয় পাকিস্তান।
এর আগে, টস জিতেছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান তিনি।
তবে টসে হেরে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করলেও শেষ পর্যন্ত পরাজিত হলো রোহিত শর্মার দল।



