স্পোর্টেইনমেন্ট

উইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে স্কোয়াডে ৩ নতুন মুখ

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ওয়ানডে সিরিজের লক্ষ্যে ১৮ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করা হয়েছে।

শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নাম ঘোষণা করে।

অধিনায়ক তামিমের নেতৃত্বে এই স্কোয়াডে সিরিজে অভিষেকের অপেক্ষায় শরিফুল ইসলাম, অফ স্পিনার মেহেদী হাসান ও পেসার হাসান মাহমুদ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন ওয়ানডের জন্য ১৮ জনের দল দিয়েছে বিসিবি।

ওয়ানডে স্কোয়াড :
তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহীম, মোহাম্মদ মিঠুন, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন ধ্রুব, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, রুবেল হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, সাইফউদ্দিন, মেহেদী হাসান, শরিফুল ইসলাম ও হাসান মাহমুদ।

২০ জানুয়ারি মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে ২২ জানুয়ারি দ্বিতীয় ম্যাচ। ২৫ জানুয়ারি সিরিজের শেষ ম্যাচ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে।

Related Articles

Leave a Reply

Back to top button