বাংলাদেশ

টিকার কার্যকারিতা গবেষণার পর্যায়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, টিকার কার্যকারিতা গবেষণার পর্যায়ে রয়েছে। তিনি জানান, করোনার টিকার কার্যকারিতা কতটুকু বা কী, এটিও গবেষণার পর্যায়ে রয়েছে।

সোমাবার (২২ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আওয়ামী লীগের আলোচনায় এ কথা বলেন তিনি। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আলোচনা সভায় যুক্ত হন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, টিকা নিলেও মাস্ক পরা, হাত ধোয়াসহ স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। অন্তত নিজেকে সুরক্ষিত রাখতে হবে। কারণ দ্বিতীয় ডোজ রয়েছে।

সরকার প্রধান বলেন, সবাই করোনার টিকা নেবেন। টিকা নিলেও স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে চলতে হবে। টিকা সংগ্রহ আমরা আগাম করেছিলাম। অনেক দেশে করতে পারেনি। কিন্তু টিকা নিলেও সুরক্ষা বিধি মেনে চলতে হবে।

Related Articles

Leave a Reply

Back to top button