অন্য খবর

একজন সুপারস্টার সবসময়ই সুপারস্টার: বুবলি

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী প্রায়ই ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নানানা পোস্ট দেন।

বৃহস্পতিবার (১৬ মার্চ) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে বুবলী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন বাবা সাকিব আর ছেলের সঙ্গে সময় কাটানোর কিছু মুহূর্তের ছবি। ছবিতে দেখা যায়, শাকিবের কোলে বসে আছেন ছেলে বীর। অভিনেতা মোবাইল ফোনের স্ক্রিনে তাকিয়ে আছেন, আর ছোট্ট বীরের দৃষ্টি সামনে থাকা ল্যাপটপে।

ক্যাপশনে লেখেন, ‘একজন রাজা সবসময়ই একজন রাজা। একজন সুপারস্টার সবসময়ই একজন সুপারস্টার।’ এরপরই এ চিত্রনায়িকা লেখেন, ‘বাবা ও ছেলের পোশাক যখন মিলে যায়।’ আর প্রতিটি বাক্যের শেষে হার্টের ইমোটিকন জুড়ে দিয়েছেন নায়িকা।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই চিত্রনায়ক সাকিব খানের সঙ্গে বিয়ে হয় বুবলীর। এরপর ২০২০ সালের ২১ মার্চ ছেলে শেহজাদ খান বীরের জন্ম হয় বলে জানান বুবলী।

Related Articles

Leave a Reply

Back to top button