বাংলাদেশ

খাদ্য নিরাপত্তায় আইএফসি’র ৩২.৫ মিলিয়ন ডলার ঋণ

বিশ্বব্যাপী প্রধান ফসলের ঘাটতির মধ্যে দ্রব্যমূল্য বৃদ্ধির সময়ে বাংলাদেশে খাদ্য নিরাপত্তা উন্নত করতে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন (আইএফসি) সিঙ্গাপুরভিত্তিক কৃষি পণ্য-বাণিজ্য কোম্পানি অ্যাগ্রোকর্প ইন্টারন্যাশলান প্রাইভেট লিমিটেড ৩২ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ প্রদান করছে। কোম্পানিটি বাংলাদেশের গম ও ডালের একটি প্রধান সরবরাহকারী।
আইএফসি অনুসারে, উদীয়মান বাজারে বেসরকারি খাতের ওপর দৃষ্টি নিবদ্ধ করা বৃহত্তম বৈশ্বিক উন্নয়ন প্রতিষ্ঠান একটি আট বছরের অর্থায়ন প্যাকেজ প্রদান করছে। যার মধ্যে ১৮ মিলিয়ন ডলার পর্যন্ত উচ্চ সুরক্ষিত ঋণের পাশাপাশি ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের প্রাইভেট সেক্টর উইন্ডো ব্লেন্ডেড ফাইন্যান্স ফ্যাসিলিটি থেকে ১৪ দশমিক ৫ মিলিয়নের রেয়াতি ঋণ রয়েছে।
আইএফসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এমন সময়ে যখন মূল্য অস্থিতিশীলতার মধ্যে বিশ্বব্যাপী বাণিজ্য অর্থায়ন সীমাবদ্ধ, তখন বিনিয়োগটি অ্যাগ্রোকর্পকে অস্ট্রেলিয়া ও কানাডা থেকে উচ্চতর খাদ্য নিরাপত্তাহীনতার সময়ে দেশে নিরাপদ, পুষ্টিকর ও ক্যালরি সমৃদ্ধ প্রধান খাদ্য সরবরাহ করতে বাংলাদেশে লাখ লাখ টন গম ও ডাল কিনতে এবং সরবরাহ করার অনুমতি দেবে। এই প্রধান খাবারগুলো মিলের মালিক ও খাদ্য প্রক্রিয়াজারকারীদের কাছে বিক্রি করা হয়, যারা বাংলাদেশি জনসংখ্যার জন্য মৌলিক খাবার তৈরি করতে তাদের ওপর নির্ভর করে।

Related Articles

Leave a Reply

Back to top button