বাংলাদেশ

ইমরানকে শেখ হাসিনার চিঠি, সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত

প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক উন্নয়নে বাংলাদেশের যে প্রচেষ্টা রয়েছে, পাকিস্তানের ক্ষেত্রেও তা অব্যাহত থাকবে। মঙ্গবার (২৩ মার্চ) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে পাঠানো এক চিঠিতে এমন বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন চিঠির পাঠানোর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনায় আক্রান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সুস্থতা কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন এবং রোগমুক্তি কামনা করেছেন। অবশ্য এর বাইরে এ বিষয়ে আর কোন কথা বলেননি তিনি।

প্রসঙ্গত,মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দক্ষিণ এশিয়ার পাঁচ দেশের রাষ্ট্র ও সরকার প্রধানকে আমন্ত্রণ জানালেও পাকিস্তানকে আমন্ত্রণ জানায়নি বাংলাদেশ।

Related Articles

Leave a Reply

Back to top button