বিশ্ব

চীন থেকে যাত্রী পরিবহন নিষিদ্ধ করছে যুক্তরাষ্ট্র

চীন থেকে বিমানে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বুধবার (৩ জুন) যুক্তরাষ্ট্রের পরিহন বিভাগের পক্ষ থেকে এই সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

নতুন নিষেধাজ্ঞায় চীনের এয়ার চায়না, চায়না ইস্টার্ন এয়ারলাইন্স, চায়না সাউদার্ন এয়ারলাইন্স ও হাইনান এয়ারলাইন্স যুক্তরাষ্ট্রে যাত্রী পরিবহন করতে পারবে না। খবর বিবিসি।

যদিও এই সিদ্ধান্তের চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মতি নেওয়া এখনো বাকি আছে। কিন্তু চীনের বিরুদ্ধে তার অবস্থান এখন অন্য যে কোনো সময়ের তুলনায় কঠোর। তাই পরিবহন বিভাগের এই সিদ্ধান্ত বিনা বাধায় বাস্তবায়িত হতে যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

যুক্তরাষ্ট্র ও চীন বিশ্বের এই দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে সম্প্রতি কয়েকটি ইস্যু নিয়ে বিবাদ চলছে। এর মধ্যে করোনা ভাইরাসের বিস্তার ও হংকং ইস্যু বড় আকারের টানাপোড়েন সৃষ্টি করেছে। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ চীনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button