বিশ্ব

আসামির গুলিতে দুই এফবিআই এজেন্ট নিহত

যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে গোলাগুলির ঘটনায় দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (এফবিআই) দুই এজেন্ট নিহত হয়েছেন। দেশটির ফ্লোরিডা অঙ্গরাজ্যে মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকালে এ ঘটনা ঘটেছে।

নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানা যায়, ফ্লোরিডায় শিশু নির্যাতনে অভিযুক্ত ওই আসামিকে ধরতে গেলে এফবিআই সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে ওই ব্যক্তি। এক পর্যায়ে পাল্টা গুলি ছোড়ে এফবিআই।

গোলাগুলির এ ঘটনায় সংস্থাটির দুইজন সদস্য নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে এফবিআই। আহত হয়েছেন আরও তিনজন। এফবিআই-এর পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, মঙ্গলবার ৬টায় শিশু নির্যাতনের মামলায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে গিয়ে পাঁচজন কর্মকর্তা হামলার শিকার হন ।

গোলাগুলিতে সন্দেহভাজন অভিযুক্ত ব্যক্তিও নিহত হয়েছেন। যুক্তরাষ্ট্রের পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, ঘটনাস্থলে প্রচুর গোলাগুলি হয়েছে। নিহত দুই এজেন্টের নাম প্রকাশ করেনি এফবিআই। আহত অপর এজেন্টের শারীরিক অবস্থা নিয়েও কিছু জানায়নি সংস্থাটি।

Related Articles

Leave a Reply

Back to top button