বিশ্ব

ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের আহ্বান সাবেক মার্কিন রাষ্ট্রদূতের

সাবেক মার্কিন রাষ্ট্রদূত জেমস জেফরি, ইউক্রেনে মার্কিন সেনা মোতায়েনের আহ্বান জানিয়েছেন। খবর: বিবিসির।

বুধবার সুরক্ষিত মানবিক অঞ্চল প্রতিষ্ঠার জন্য জাতিসংঘ এবং মার্কিন সেনাদের ইউক্রেনে প্রবেশের আহ্বান জানিয়েছেন ট্রাম্পের অধীনে ইসলামিক স্টেটকে পরাজিত করা জোটের মার্কিন দূত হিসেবে দায়িত্ব পালনকারী জেমস জেফরি।

জেফরি বলেন, জাতিসংঘের হস্তক্ষেপ চাওয়া উচিত ইউক্রেনের।

জেফরি বলেন, রাশিয়ার বিরোধিতার কারণে ন্যাটো সাহায্য করতে পারবে না, তবে মার্কিন সেনারা তার জটিল পরিকল্পনার অধীনে দেশটির মাটিতে থাকবে।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button