বিশ্ব

ইউক্রেনে বিমান দুর্ঘনায় নিহত ২২

ইউক্রেনে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ২২ জন নিহত হয়েছে। ইউক্রেনের জরুরি পরিষেবা সংস্থা জানিয়েছে, বিমানটিতে মোট ২৮ জন ছিল।

খারকিভ এয়ার ফোর্সের প্রশিক্ষণার্থীদের নিয়ে বিমানটি চলছিলো। স্থানীয় সময় শুক্রবার রাত ৮টা ৫০ মিনিটে এটি বিধ্বস্ত হয়।

খবরে বলা হয়েছে, ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। তারা উদ্ধারকাজ চালাচ্ছেন। এ পর্যন্ত ২২ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।

এদিকে, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে নিতদের পরিবারদের প্রতি সমবেদনা জানানো হয়েছে।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্তকারী দল গঠন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button