বিশ্ব

সোমালিয়াতে সহিংসতায় নিহত ২০

সোমালিয়ায় জমি সংক্রান্ত বিরোধ এবং জলজ সম্পত্তি বিষয়ে অভ্যন্তরীণ ও আন্তঃজাতি সংঘর্ষে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী কিসমায়োর ৩০ কিলোমিটার দূরে ওরমেল এবং মাজেরটান গোষ্ঠীর যোদ্ধাদের মধ্যে এই সংঘর্ষ ঘটে। কয়েকদিন থেকে চলমান উত্তেজনায় বৃহস্পতিবার, লড়াইটি তীব্রতর হয় এবং দুই পক্ষের ২০ জন নিহত এবং এক ডজন বেসামরিক মানুষ আহত আহত হয়।

সোমালিয়া রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল্লাহি ফারমাজো রক্তপাত বন্ধ করার জন্য প্রতিটি পক্ষকেই আহ্বান জানিয়েছেন। দেশের অভ্যন্তরে সাধারণ হামলা চালানো আল-কায়েদার সঙ্গে যুক্ত ইসলামপন্থীদের কথা উল্লেখ করে তিনি বলেছেন, এটি দুর্ভাগ্যজনক, যে ব্যক্তিরা আল-শাবাবের সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই করার এবং তাদের অঞ্চলগুলি মুক্ত করার পরিবর্তে নিজেদের মধ্যে লড়াই করে চলেছে। তাদের প্রত্যাশা খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে।

Related Articles

Leave a Reply

Back to top button