স্পোর্টেইনমেন্ট

আসুন নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই: মাশরাফি

নারীর প্রতি নির্যাতনে প্রতিবাদের উত্তাল সারা দেশে। যে যেভাবে পারছে যার যার জায়গা থেকে প্রতিবাদ জানিয়ে যাচ্ছে। আর সেই প্রতিবাদের ভাষা থেকে সরে নেই ক্রিড়া অঙ্গণও।

এবার প্রতিবাদ জানালেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।

তিনি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘আপনার মেয়ে যখন আপনার কোলে বসে থাকে, তখন আপনার সেই অনুভূতি হয় না। যখন আপনার বোন আপনার পাশের রুমে থাকে, তখনও সেই অনুভূতি আসে না। আপনার স্ত্রীকে নিয়ে যখন আপনি ঘুরতে বেরোন, তখন তার দিকে বাঁকাভাবে তাকালে আপনার খারাপ লাগে। কিন্তু অন্যকে দেখার ক্ষেত্রে কি আমার, আপনার অনুভূতি একই রকম আছে? 

তা না হলে বুঝে নিতে হবে, সমস্যা অনেকের মগজেই।  

হয়তো পরিবেশ-পরিস্থিতির কারণে সবারটা প্রকাশ পায় না। আসুন মানসিকতা পরিবর্তন করি। নারীকে মাথা উঁচু করে বাঁচতে দিই।  

আর ধর্ষক কোনো পরিচয় বহন করে না। সে কুৎসিত, হয়তো চেহারায় নয়, মানসিকতায়। ’

Related Articles

Leave a Reply

Back to top button