বাংলাদেশ

কয়েক মাসের মধ্যেই করোনার ভ্যাকসিন পাওয়া যাবে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্বের অন্যান্য দেশ করোনার ভ্যাকসিন পেলে বাংলাদেশও প্রথম সারির মধ্যে থাকবে বলে জানালেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নে কর্নেল মালেক সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশুখাদ্য ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বিভিন্ন দেশে এখন ভ্যাকসিন তৈরি হচ্ছে। আগামী কয়েক মাসের মধ্যেই হয়তো সেই ভ্যাকসিন পাওয়া যাবে।

ইতোমধ্যে বাংলাদেশে চীনা ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে ব্যবহারের অনুমোদন দেয়া হয়েছে।

অনুষ্ঠানে মানিকগঞ্জের জেলা প্রশাসক এসএম ফেরদৌস, পুলিশ সুপার রিফাত রহমান শামীম, অরিষের চেয়ারম্যান আফসার উদ্দিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দুই শতাধিক পরিবারের মাঝে শিশুখাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ওই এলাকায় শাবানা মডেল কমিউনিটি ক্লিনিক এবং সরকারি দেবেন্দ্র কলেজ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ম্যুরাল উদ্বোধন করেন।

Related Articles

Leave a Reply

Back to top button