বাংলাদেশ

আশা’র প্রতিষ্ঠাতা সফিকুল হক চ্যেধুরী’র মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

আশা’র প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট মো. সফিকুল হক চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন।

শনিবার (১৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক শোকবার্তায় এ তথ্য জানানো হয়।

শোক বার্তায় মন্ত্রী বলেন, মো. সফিকুল হক আমার সহপাঠী ছিলেন। তার মৃত্যুতে একজন ঘনিষ্ঠ বন্ধুকে হারালাম।

মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে আব্দুল মোমেন।

Related Articles

Leave a Reply

Back to top button