বাংলাদেশ

আল্লামা শফীর জানাজায় অংশ নিতে জনতার ঢল

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর জানাজায় অংশ নিতে হাটহাজারী মাদ্রাসায় জনতার ঢল নেমেছে। ইতোমধ্যে জানাজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টায় চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হবে আল্লামা শফীর। দীর্ঘদিন তিনি এই মাদ্রাসার মহাপরিচালকের দায়িত্বে ছিলেন।

এদিকে, তাকে একনজর দেখতে ও জানাজায় শরিক হতে তার ছাত্র ও ভক্তরা হাটহাজারীতে ভোর থেকেই আসতে শুরু করায় সেখানে রীতিমতো জনস্রোতের সৃষ্টি হয়েছে।

হাটাহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ রুহুল আমীন জানান, প্রবীণ এই আলেমকে শেষবারের মতো দেখতে এবং শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ মাদ্রাসা প্রাঙ্গণে রাখা হবে। এরপর বেলা ২টায় জানাজা শেষ মাদ্রাসার ভেতর উত্তর মসজিদ সংলগ্ন কবরস্থানে তাকে দাফন করা হবে। ইতোমধ্যে সব প্রস্তুতি নেয়া হচ্ছে।

এছাড়া, অপ্রীতিকর ঘটনা এড়াতে বিজিবি মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি ।

Related Articles

Leave a Reply

Back to top button