স্পোর্টেইনমেন্ট

বাড়ি ফিরলেন ফুটবল কিংবদন্তি পেলে

ব্রাজিলের ফুটবল কিংবদন্তি পেলে ৩ দিন হাসপাতালে চিকিৎসার পর ডাক্তারদের পরামর্শে বাড়ি ফিরেছেন।

কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতির কারণে ব্রাজিলের ইসরায়েলিতা আলবার্ট আইনস্টাইন হাসপাতালে ভর্তি করা হয়েছিল পেলেকে।

শুক্রবার হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছে, ৮১ বছর বয়সি পেলের শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো।

গত সেপ্টেম্বরে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর মাঝেই চিকিৎসকরা পেলের শরীরে কোলন ক্যানসারের অস্তিত্ব খুঁজে পান। এজন্য এর আগে একবার অস্ত্রোপচার করা হয়েছিল তার। এর পর তাকে বেশ কয়েকবার কেমোথেরাপি দেওয়া হয়। কেমোথেরাপি দেওয়ার পর প্রতি মাসে তার শরীরে এর প্রভাব পরীক্ষানিরীক্ষা করা হচ্ছে।

শুধু ক্যানসারই নয়, সম্প্রতি ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই তারকার আরও কিছু শারীরিক জটিলতা দেখা দিয়েছে। এর মধ্যে আছে মেরুদণ্ড, কোমর ও হাঁটুর ব্যথা। এসব সমস্যার কারণেও তাকে অস্ত্রোপচারের টেবিলে যেতে হয়েছে। এ ছাড়া কিডনির সমস্যা তো আছেই। সূত্র: বিডি প্রতিদিন।

Related Articles

Leave a Reply

Back to top button