৭ ই মার্চ উপলক্ষ্যে ওয়াশিংটন ডিসিতে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত

ঐতিহাসিক ৭ ই মার্চ উপলক্ষ্যে, ৭ ই মার্চ মঙ্গলবার সন্ধ্যায়, ওয়াশিংটন ডিসির, ৫১৬৯ লী হাইওয়ে আলাদিন রেস্তোরায় এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের উদ্যোগে এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও মহিলা আওয়ামী লীগের সহযোগিতায় অনুষ্ঠিত এ আলোচনা সভার সভাপতিত্ব করেন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুন নবী বাকী।
আলোচনা সভার শুরুতেই সভাপতি, ঐতিহাসিক ৭ মার্চের গুরুত্ব ও ইতিহাস তুলে ধরেন এবং সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় আগামী ২০২৪ সালের নির্বাচনে মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগ পরিবারের করণীয় বিষয়ে দিক নির্দেশনাও দেন।
আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন, মেট্রো ওয়াশিংটন মহিলা আওয়ামী লীগের সভাপতি মোহসিনা জান্নাত রিমি, মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি সিদ্দিক সাজ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের প্রচার সম্পাদক মাসুদ, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ফয়সাল, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাকিলা সুলতানা লুলু, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আলমগীর এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ফরিদুল আলম ফরিদ।
সভায় আরো উপস্থিত ছিলেন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সহ সভাপতি স্বপন ইসলাম, ক্রীড়া সম্পাদক জহির, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এম রহমান মনি এবং সদস্য আনান।
ঐতিহাসিক ৭ ই মার্চের বিশেষ আলোচনা সভাটি সঞ্চালন করেন, মেট্রো ওয়াশিংটন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিকুল আজম আজাদ।
সভা শেষে সবাই ঐক্যবদ্ধ ভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য কার করার অঙ্গীকার ব্যাক্ত করেন।



