বাংলাদেশ

আরও ১০ দিনের রিমান্ডে পি কে হালদার

ভারতের পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হওয়া প্রশান্ত কুমার হালদার ওরফে পি কে হালদারের আরও ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৭ মে) তিন দিনের রিমান্ড শেষে কলকাতা নগর দায়রা আদালতে তাকে হাজির করে আরও ১৪ দিনের রিমান্ড আবেদন করে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আদালত তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আজ পি কে হালদারকে হেফাজতে নেয়ার পর মামলা কতটা অগ্রগতি হয়েছে সে বিষয়ে আদালতকে অবগত করে তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

এ সময় তারা আদালতকে বলেছেন, ভারতে অবৈধভাবে বসবাস ও ব্যবসা পরিচালনাকারী বাংলাদেশি নাগরিক পি কে হালদারকে জিজ্ঞাসাবাদে বিপুল সম্পত্তির খোঁজ মিলেছে। প্রাথমিক ইডি ভারতে তার ১৫০ কোটি টাকার সম্পত্তির সন্ধান পেয়েছে।

মঙ্গলবার সকালের দিকে ইডির কার্যালয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে পি কে হালদারকে কলকাতার আদালতে হাজির করা হয়।

আর্থিক খাতে বিতর্কিত পি কে হালদার ও তার পাঁচ সহযোগীকে গত ১৪ মে (শনিবার) পশ্চিমবঙ্গের অশোকনগর থেকে গ্রেপ্তার করে ইডি। পরে তাদের তিন দিনের রিমান্ডে নেয়া হয়। তাদের দেয়া তথ্য অনুসারে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পি কে হালদারের বেশ কিছু অবৈধ সম্পদের সন্ধান পায় ইডি।

Related Articles

Leave a Reply

Back to top button