স্পোর্টেইনমেন্ট

আরও এক রেকর্ড গড়লেন মেসি

অ্যাথলেতিক বিলবাওকে ৪-০ গোলে হারিয়ে বার্সেলোনার শিরোপা জেতার পথে শেষ ২টি গোল করেছেন মেসি। আর এই জোড়া গোল-ই তাকে কোপা দেল রে ফাইনালের ইতিহাসের শীর্ষ গোলদাতা (৯ গোল) বানিয়ে দিয়েছে। মেসির আগে রেকর্ডের মালিক ছিলেন বিলবাওয়েরই স্প্যানিশ কিংবদন্তি তেলমো জারা।

এই নিয়ে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মেসির মোট গোলসংখ্যা দাঁড়ালো ৩১-এ। এখনও লা লিগার কয়েকটি ম্যাচ হাতে আছে। ফলে এই সংখ্যা আরও বাড়তে পারে।

এই মৌসুমের কোপা দেল রের শিরোপা বার্সার হয়ে মেসির ৩৫তম এবং দুই বছরের মধ্যে প্রথম। ২০১৮ সালের আন্দ্রেস ইনিয়েস্তার কাছ থেকে অধিনায়কের আর্মব্যান্ড বুঝে পাওয়ার পর এটাই তার প্রথম কোপা দেল রে শিরোপা।

Related Articles

Leave a Reply

Back to top button