বাংলাদেশ

মনোনীত হওয়া আমির হামজার স্বাধীনতা পুরস্কার বাতিল

সমালোচনার মুখে সাহিত্যে স্বাধীনতা পুরস্কারে মনোনীত হওয়া মো. আমির হামজার পুরস্কার (মরণোত্তর) বাতিল করেছে সরকার। তাকে বাদ দিয়ে শুক্রবার (১৮ মার্চ) পুরস্কারপ্রাপ্তদের সংশোধিত তালিকা প্রকাশ করা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (১৫ মার্চ) ১০ বিশিষ্ট ব্যক্তি ও ১টি প্রতিষ্ঠানকে স্বাধীনতা পুরস্কার ২০২২ দেওয়ার ঘোষণা দেয় সরকার।

পুরস্কার ঘোষণার পরপরই দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে আমির হামজাকে নিয়ে খবর প্রকাশিত হয়। তিনি ১৯৭৮ সালে মো. শাহাদাত হোসেন ফকির নামের এক ব্যক্তিকে হত্যার মামলার এক নম্বর আসামি ছিলেন। ওই মামলায় যে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল তাদের মধ্যে আমির হামজা একজন।

গণমাধ্যমের কাছে আমির হামজার ছেলে খুলনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান জানান, ৮০র দশকে তাদের এলাকায় একটি মারামারিকে কেন্দ্র করে হত্যাকাণ্ড হয়। সেখানে তার বাবাসহ এলাকার একাধিক মানুষের নামে মামলা হয়। ওই মামলায় আমির হামজা কয়েকবছর কারাগারে ছিলেন। পরে বেকসুর খালাস পান। কারা জীবনেও কবি আমির হামজা প্রচুর লেখালেখি করেন।’

সংবাদমাধ্যমে এমন খবর প্রকাশিত হওয়ার পরই পরে শুক্রবার সংশোধিত তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ। যেখানে সাহিত্য ক্যাটাগরিতে আমির হামজার নাম বাদ দিয়ে বাকি ৯ ব্যক্তি এবং এক প্রতিষ্ঠানের নাম প্রকাশ করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button