বাংলাদেশ

আমীর খসরুসহ ৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

প্লট জালিয়াতি ও নকশা বহির্ভূতভাবে হোটেল সারিনা নির্মাণের অভিযোগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও তার স্ত্রীসহ ৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাকি আসামিরা হলেন, গোলাম সরোয়ার, সাবেরা সরোয়ার (নীনা) ও আওরঙ্গজেব নান্নু।

আজ সোমবার (২৬ ডিসেম্বর) দুদকের উপপরিচালক সেলিনা আখতার বাদী হয়ে এই মামলা করেন।

দুদক সচিব মো. মাহবুব হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আসামিরা পরস্পর যোগসাজশে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের মালিকানাধীন বনানী এলাকার ১৭ নম্বর রোডের ২৭ নম্বর প্লটটি ডেভেলপ করার নামে ওই প্লটের সঙ্গে পার্শ্ববর্তী ২৫ নম্বর প্লট ক্রয় করেন।

সেখানে নকশা না মেনে উভয় প্লটে ২২তলা ও ২১তলা ভবন নির্মাণ করেন।

আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯/১০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ধারায় মামলাটি করা হয়েছে বলে জানান দুদক সচিব মো. মাহবুব হোসেন।

Related Articles

Leave a Reply

Back to top button