অন্য খবর

আমি কোনো সংবাদ সম্মেলন ডাকিনি: বুবলী

মিডিয়া পাড়ায় গুঞ্জন ওঠে, শাকিব খানকে নিয়ে কথা বলার জন্য আজ বিকেলে বা যে কোনো সময় অথবা প্রয়োজন পড়লে সংবাদ সম্মেলন করবেন চিত্রনায়িকা শবনম বুবলী।

কিন্তু এক গণমাধ্যমে বুবলী বলেন, ‘এই মুহূর্তে আমি শুটিংয়ে ব্যস্ত। এ বিষয়গুলো নিয়ে আপাতত কথা বলতে চাচ্ছি না।’

এছাড়া সংবাদ সম্মেলন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘আপাতত শুটিংয়েই ব্যস্ত, পরে না হয় এসব বিষয়ে বলব। এরকম কিছু হলে সবাইকে অফিসিয়ালি বলবো। কিন্তু আমি কোনো সংবাদ সম্মেলন ডাকিনি।’

সম্প্রতি, এক ‘নাকফুল’ দেয়াকে ঘিরে আবারও আলোচনায় আলোচনায় উঠে এসেছে বুবলী-শাকিব খান-অপু বিশ্বাস ইস্যু। একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বুবলী জানান, জন্মদিনে শাকিব খান তাকে ডায়মন্ডের নাকফুল উপহার দিয়েছেন। সেই খবরটি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করে শাকিবের সাবেক স্ত্রী অপু বিশ্বাস অনেকগুলো হাসির ইমোজি দিয়ে লিখেছিলেন ‌‘কী যে মজা’। তার জবাবে পাল্টা পোস্ট দিয়েছিলেন বুবলীও।

তবে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে শাকিব খান দাবি করেছেন, বুবলীর জন্মদিনে তিনি ডায়মন্ডের নাকফুল উপহার দেননি। এমনকি তিনি এও জানিয়েছেন, অপু বিশ্বাস ও বুবলী এখন তার জীবনে অতীত। তাদের সঙ্গে কোন যোগাযোগ নেই এবং সম্পর্ক জোড়া লাগার কোন সম্ভাবনাও নেই।

উল্লেখ্য, ২০১৮ সালের ২০ জুলাই গোপনে বিয়ে করেন শাকিব খান ও শবনম বুবলী। আর ২০২০ সালের ২১ মার্চ তাদের ছেলে শেহজাদ খান বীরের জন্ম। এ বছরের ৩০ সেপ্টেম্বর বিয়ের কথা প্রকাশ্যে আনেন শাকিব-বুবলী। তারা উভয়ই জানান, তাদের দুই বছরের একটি ছেলেসন্তানও রয়েছে। বুবলী সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টের মাধ্যমে তারা এসব খবর জানান।

Related Articles

Leave a Reply

Back to top button