ভূরাজনীতি

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হলেন নিক্সন চৌধুরী 

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী নিক্সন, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শনিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডি রাজনৈতিক কার্যালয় থেকে পূর্ণাঙ্গ কমিটির তালিকা প্রকাশ করা হয় ।

যুবলীগের কমিটি ঘোষণার পরপরই নিক্সন চৌধুরীর কৃতজ্ঞতা প্রকাশ করে ফেসবুক স্ট্যাটাস দেন। ফেসবুকে নিজের হ্যান্ডেলে তিনি লিখেন, ‘আমাকে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত করায় জাতির জনক বঙ্গবন্ধু কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী সভাপতি ডক্টর ফজলে শামস পরশ ভাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। জয় বাংলা- জয় বঙ্গবন্ধু- জয়তু শেখ হাসিনা

Related Articles

Leave a Reply

Back to top button