অন্য খবর

আবারও হাসপাতালে ভর্তি দিলীপ কুমার

আবারও হাসপাতালে ভর্তি করা হয়েছেন, ভারতের বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। খবর: আনন্দবাজার পত্রিকা।

মঙ্গলবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

বর্তমানে এ অভিনেতা হিন্দুজা হাসপাতালের আইসিইউ-তে ভর্তি আছেন। একই মাসে দু’বার হাসপাতালে ভর্তি হতে হলো তাকে। আগের বারও শ্বাসকষ্ট নিয়েই হিন্দুজা হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে ছিলেন।

সেসময় সাময়িকভাবে সুস্থ হয়ে গেলেও আবার একই সমস্যা দেখে দিয়েছে।

এর আগে গেলো ৬ জুন হাসাপাতালে ভর্তি করানো হয়েছিল দিলীপ কুমার। ছিলেন অক্সিজেন সাপোর্টে।

Related Articles

Leave a Reply

Back to top button