অন্য খবর

আবারও বিতর্কে সামান্থার আইটেম গান

সাড়া জাগানো সিনেমা ‘পুষ্পা : দ্য রাইজ’ এ ‘ও আন্তাভা, ও ও আন্তাভা’ আইটেম গানে নেচেছেন সামান্থা রুথ প্রভু। শুরু থেকেই আলোচনায় ছিল গানটি।

সম্প্রতি এক রাজনৈতিক নেতা দাবি করেছেন, এই গানটি ভক্তিমূলক ছিল কিন্তু এখন সেটিকে আইটেম গানে পরিণত করা হয়েছে।

‘পুষ্পা : দ্য রাইজ’ সিনেমার সংগীত পরিচালনা করেছেন দেবী শ্রী প্রসাদ। নতুন এই বিতর্ক নিয়ে তিনি বলেন, ‘কম্পোজার হিসেবে আমাদের সব সময় নির্মাতা কী চাইছেন সেদিকে গুরুত্ব এবং বিষয়বস্তুর দিকে নজর দিতে হয়। যদি প্রেমের গান হয়, সেক্ষেত্রে প্রেমের গান। আর যদি আইটেম গান দিতে হয় তাহলে আইটেম গান।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে মনে হয়, এটি ভক্তিমূলক, প্রেম অথবা আইটেম যে ধরনের গানই হোক না কেন কম্পোজিশন পদ্ধতি একই রকম। কিন্তু এই ব্যক্তি এটি ভিন্ন দিকে নিতে চাইছেন, যেটি খুবই অপ্রাসঙ্গিক।’

এর আগে সামান্থার এই আইটেম গানটি নিষিদ্ধ করার দাবি জানিয়েছিলেন অন্ধ্র প্রদেশের একটি পুরুষদের সংস্থা।

Related Articles

Leave a Reply

Back to top button