অন্য খবর

ভাইরাল হতেই কি ভাতের বিনিময়ে পড়াতে চাওয়ার বিজ্ঞাপন?

‘শুধুমাত্র দু-বেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’, এ বিজ্ঞাপন দিয়ে সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছেন বগুড়ার মোহাম্মদ আলমগীর কবির। তার প্রকৃত অবস্থা জানতে এবং সাহায্য প্রয়োজন কি না, তা জানতে মাঠে নেমেছে পুলিশ। তবে ভাইরাল হওয়ার পর থেকে বিজ্ঞাপন দেওয়া মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যাচ্ছে।

তাই ইতিমধ্যে প্রশ্ন উঠেছে তিনি কি আসলেই সাহায্য প্রার্থী, নাকি ভাইরাল হতেই ভাতের বিনিময়ে পড়াতে চাওয়ার বিজ্ঞাপন? এ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক।

এদিকে আলমগীর কবিরের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে দেখা মেলে নানা আপত্তিকর স্ট্যাটাস।

 

এ বিষয়ে বগুড়া সদর সার্কেলের এডিশনাল এসপি সরাফাত ইসলাম জানান, বিজ্ঞাপন নজরে আসলে আলমগীর কবিরের ব্যাপারে খোঁজখবর নেওয়ার শুরু করে পুলিশ। মানবিক দিক বিবেচনা করে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

সেই যুবকের বিষয়ে বিস্তারিত তথ্য মিলছে না জানিয়ে বগুড়া সদর থানার ওসি সেলিম রেজা বলেন, বিজ্ঞাপনের পেছনে তার উদ্দেশ্য কী, তা জানার চেষ্টা চলছে। মোবাইল নম্বর বন্ধ থাকায় তার অবস্থান শনাক্ত করা সম্ভব হয়নি এখনো।

সম্প্রতি বগুড়ার জহুরুলনগরে প্রথম-দ্বাদশ শ্রেণি পর্যন্ত গণিত ছাড়া সকল বিষয়ে পড়ানোর জন্য বিজ্ঞাপন দেন আলমগীর। শহরজুড়ে প্রিন্ট করা বিজ্ঞাপনটি অনেকের চোখে পড়েছে, সেটি ফেসবুকে আপলোড করা হলে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

 

Related Articles

Leave a Reply

Back to top button