বিশ্ব

আফগানিস্তানে জানাজায় আত্মঘাতী বোমা হামলা; নিহত ৪০

আবারো আত্মঘাতী বোমা হামলায় কেঁপে উঠলো  আফগানিস্তান। দেশটিতে স্থানীয় এক নেতার জানাজায় এ হামলায় অন্তত ৪০ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছেন আরো অনেকেই।

মঙ্গলবার (১২ মে) দুপুরে দেশটির পশ্চিমাঞ্চলীয় প্রদেশ নানগারহারে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটেছে।(খবর আল-জাজিরা)

স্থানীয় একজন নেতার জানাজায় হাজারো লোক অংশ নিয়েছিল। কিন্তু হঠাৎ করে আত্মঘাতি বোমা হামলা চালানো হলো। চারদিকে ছিটকে পড়ে মানুষের রক্তাক্ত দেহ। মুহূর্তেই অসংখ্য মানুষের প্রাণহানি ঘটে। আহত হয় অনেকেই। তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়া হয় ।

এ বিষয়ে নানগারহার প্রদেশের গভর্নরের মুখপাত্র আতাহুল্লাহ খোগায়ানি জানিয়েছেন, গতকাল সোমবার রাতে জেলার স্থানীয় ওই নেতা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার দুপুরের ঠিক আগমুহূর্তে তার জানাজার প্রস্তুতি চলছিলো। লোকজন ধীরে ধীরে সেখানে জড়ো হচ্ছিল। সবাই মরহুমের আত্মার শান্তি কামনা করছিল। হঠাৎ এক আত্মঘাতী হামলাকারী জানাজার ভেতরে ঢুকে নিজেকে উড়িয়ে দেয়।

রাজধানী কাবুলের পশ্চিমাংশের একটি প্রসূতি হাসপাতালে একই দিন হামলার ঘটনা ঘটেছে। হামলাকারীদের সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে। সেখানে নিরাপত্তা বাহিনী নবজাতক ও মায়েদের নিরাপদে বের করে আনলেও ৪ জন হতাহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Related Articles

Leave a Reply

Back to top button