বাংলাদেশ

গার্ডার পড়ে নিহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

রাজধানীর উত্তরায় ঢাকা-ময়মনসিংহ রোডে ক্রেন ছিঁড়ে গার্ডারের চাপায় একটি প্রাইভেটকারের চার যাত্রী ঘটনাস্থলেই নিহত এবং দুই জন আহতের ঘটনায় গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক শোক বার্তায়, প্রধানমন্ত্রী মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

এর আগে, উত্তরা জসীম উদ্দীন এলাকার আড়ংয়ের সামনে আজ সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, রুবেল (৫০) ঝর্ণা (২৮) জান্নাত (৬) জাকারিয়া (২)। এছাড়া আহতরা হলেন, হৃদয় (২৬) ও রিয়া মনি (২১)।

Related Articles

Leave a Reply

Back to top button