বাংলাদেশ

ঢাকায় ৩০০ কেন্দ্রে দেয়া হবে করোনার টিকা

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানিয়েছেন, আগামী ২৬ জানুয়ারির মধ্যে ভারত থেকে দেশে করোনার টিকা আসবে। আর এ টিকা দিতে রাজধানী ঢাকায় ৩০০ কেন্দ্রে করা হবে।

সোমবার (১৮ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে এ তথ্য জানান মন্ত্রী। ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মসিউর রহমান খান অনুষ্ঠান সঞ্চালনা করেন।

মন্ত্রী বলেন, যেকোনও ওষুদ বা ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে। কী কী পার্শ্বপ্রতিক্রিয়া থাকতে পারে তা ওষুদের গায়ে লেখা থাকে। আবার পার্শ্বপ্রতিক্রিয়া নাও হতে পারে। বিভিন্ন দেশের ভ্যাকসিনে পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে। অ্যাস্ট্রোজেনেকার ভ্যাকসিনেও হয়েছে।

যদি করোনার ভ্যাকসিন নেয়ার পর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হলে, সব ধরনের চিকিৎসা সহায়তা দেয়ার কথা বলেন স্বাস্থ‌্যমন্ত্রী ।

তিনি বলেন, সেরাম ইনস্টিটিউটের কাছ থেকে আমরা চার ডলার দামে টিকা কিনেছি। পরিবহন ও সংরক্ষণে যে এক ডলার খরচ, তাও দেয়া হচ্ছে। ভারত সরকার কম দামে কিনলে আমাদেরও কম দামে দিবে, তাদের সঙ্গে এমন চুক্তি আছে। বেশি দাম হলে আমরা নেবো না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

Related Articles

Leave a Reply

Back to top button