বাংলাদেশ

আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নিটল-টাটা বাজারে আনলো টাটা ইনট্রা

জমকালো অনুষ্ঠানে মধ্য দিয়ে নিটল- নিলয় উদ্বোধন করলো নতুন প্রজন্মের পিক আপ টাটা ইনট্রা।

সোনারগাঁও হোটেলে রবিবার বিকেলে এই পিক আপের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সভাপতিত্ব করেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ।

এ সময় বাংলাদেশে ভারতের হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী, নিটল- নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান আবদুল মারিব আহমাদ নিলয়, ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোসাব্বির আহমাদ নিটলসহ টাটা গ্রুপের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, টাটা গ্রুপ সুদীর্ঘকাল বাংলাদেশের পাশে থাকায় ধন্যবাদ জানান। তিনি বলেন, যখন বাংলাদেশে কেউ বিনিয়োগ করতো না, তখন থেকে টাটা গ্রুপ বাংলাদেশে বাংলাদেশে বিনিয়োগ করেছে।

আজ বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশ থেকে উন্নত দেশের দিকে এগিয়ে যাচ্ছে। ক্ষুধা সূচকসহ অনেক সূচকে ভারত- পাকিস্তান থেকে এগিয়ে আছে বাংলাদেশ। আবদুল মাতলুব আহমাদকে একজন স্বপ্নবান মানুষ মন্তব্য করে তিনি জানান, তার হাত ধরেই আগামী বছরের জুনে এদেশে প্রথমবারের মত পিক আপ তৈরি হবে।

অনুষ্ঠানে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ জানান, আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেশে বিপুল সংখ্যাক যুবকের কর্মসংস্থানের লক্ষ্যে আগামী বছরেই ‘টাটা ইনট্রা’ দেশেই তৈরি করবে নিটল মটরস। আগামী বছরের জুনেই পিক আপ তৈরিতে যাবে বলে জানান তিনি। এটি হবে বাংলাদেশে তৈরি প্রথম পিক আপ। এতে দেশে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান হবে এবং একই সাথে বিদেশেও রপ্তানি হবে। তরুণদের পাশাপাশি তরুণীরাও এই পিক আপে ব্যবসা করতে পারবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ভারতের হাই কমিশনার বিক্রম কে দোরাইস্বামী বলেন, বাংলাদেশের সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্ক। খাবার, পোশাক, সংস্কৃতিসহ অনেক মিল আছে। তাই দুদেশের মধ্যে এখন যা বাণিজ্য হয় তা আরও অনেক বাড়তে পারে।

নিটল-নিলয় গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মোসাব্বির আহমাদ বলেন, এই পিক আপটি আগের চেয়ে অনেক উন্নত এবং ভিন্ন। এটি তৈরিতে চালকের সুবিধার কথা মাথায় রাখা হয়েছে। ব্যবসার ধরণ অনুযায়ী এই পিক আপটি তৈরি করে দেওয়া হবে। এতে আগের চেয়ে অনেক বেশি পরিমাণে পণ্য পরিবহণ করা যাবে।

Related Articles

Leave a Reply

Back to top button