বিশ্ব

আজ ভোট দেবেন ট্রাম্প

আজ শনিবার ফ্লোরিডায় ওয়েস্ট পাম বিচে ভোট দেবেন ট্রাম্প। যদিও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ আগামী ৩ নভেম্বর। তবে নির্বাচনে আগাম ভোট দিতে যাচ্ছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

খবরে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির মধ্যে ভিড় এড়াতে এবার রেকর্ডসংখ্যক মার্কিন নাগরিক আগাম ভোট দিচ্ছেন।

এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত বিতর্কে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন ছিলেন অনেকটাই সংযত। তারা একে অন্যকে কথা বলার সুযোগ দিয়েছেন। একে অন্যের সঙ্গে সম্মানের সুরে কথা বলেছেন। এমনকি একে অন্যকে আক্রমণও করেছেন শান্ত সুরে।

Related Articles

Leave a Reply

Back to top button