
পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদুল ফিতরকে ঘিরে সরকার অনুমতি দিলেও করোনা আতঙ্কে রাজধানীর বড় বড় শপিং কমপ্লেক্সগুলো বন্ধ রাখার সিদ্ধান্তের মধ্যেই আজ মঙ্গলবার থেকে খুলছে শাহবাগের আজিজ সুপার মার্কেট।
সোমবার (১১ মে) আজিজ কো-অপরারেটিভ দোকান-মালিক ও ব্যবসায়ী সমিতির এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
সমিতির সভাপতি নাজমুল আহসান নাজু গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন। তিনি বলেন , ‘আমরা মঙ্গলবার সকাল ১০টা থেকে আজিজ সুপার মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সরকারের দেয়া স্বাস্থ্যবিধি মেনেই মার্কেট খোলা রাখবো। যাতে কোনোভাবেই কেউ করোনায় আক্রান্ত না হন।’
তিনি জানান , ‘আমরা গত ১০ মে থেকে মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু সরকারের দেয়া নির্দেশনা অনুযায়ী আমাদের প্রস্তুতি ছিল না। সেজন্য মার্কেট খোলা হয়নি। এখন আমরা জীবাণুমুক্ত ট্যানেল স্থাপন করেছি। স্যানিটাইজারের ব্যবস্থা করেছি। দোকানের সামনে বেষ্টনি দিয়েছি। এখন মার্কেট খুলতে আমাদের আর কোনও সমস্যা নেই। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রতিদিন মার্কেট খোলা থাকবে।’



