বাংলাদেশ

আগামী রোববার শিক্ষাবিদদের সঙ্গে সংলাপে বসছে ইসি

নতুন নির্বাচন কমিশন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধারাবাহিক সংলাপে বসছে আগামী রোববার। কমিশন শুরুতেই শিক্ষাবিদদের সঙ্গে আলোচনায় বসবে বলে জানান নবনিযুক্ত নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বুধবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

জানা গেছে, শিক্ষাবিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ অধ্যাপক এবং কয়েকটি পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান উপাচার্যদের সংলাপে আমন্ত্রণ জানানো হচ্ছে।

এ সংলাপে নির্বাচনের বিভিন্ন কৌশল সম্পর্কেও বিশিষ্ট ব্যক্তিদের মতামত নেয়া হবে বলে জানান নির্বাচন কমিশনার মো. আলমগীর। এছাড়া আলাপ-আলোচনার মাধ্যমেও নির্বাচন কমিশন কর্মকৌশল ঠিক করবে জানান তিনি।

সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে স্বচ্ছতা নিয়েই নির্বাচন কমিশন কাজ করতে চায় বলেও উল্লেখ করেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

এছাড়া, পরবর্তী সময়ে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের সঙ্গে সংলাপ আয়োজন করা হবে। 

Related Articles

Leave a Reply

Back to top button