বাংলাদেশ

বিএনপির গণসমাবেশ: বাঙলা কলেজ মাঠ পরিদর্শনে ডিএমপি

১০ ডিসেম্বর বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশের ভেন্যু হিসেবে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠ পরিদর্শন করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি)।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সোয়া ১১টার দিকে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) হাফিজ আক্তারের নেতৃত্বে ডিএমপির প্রতিনিধিদল বাঙলা কলেজ মাঠ পরিদর্শনে যায়।

প্রতিনিধিদলে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লাসহ ডিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন।

এর আগে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বিএনপির প্রতিনিধিদল ডিএমপি সদরদপ্তরে প্রবেশ করেন। পরে তারা ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকে বসেন। প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক করেন তারা।

বৈঠকে ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশ করার জন্য রাজধানীর কমলাপুর স্টেডিয়াম মাঠের জন্য অনুমতি চেয়েছে বিএনপি। তবে ডিএমপির পক্ষ থেকে বিএনপিকে মিরপুরে সরকারি বাঙলা কলেজ মাঠে গণসমাবেশ করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button