বাংলাদেশ

নির্বাচন সামনে রেখে শান্তি-সম্প্রীতি নিশ্চিত করতে সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বান

সন্ত্রাস-সাম্প্রদায়িকতামুক্ত বাংলাদেশ বিনির্মাণে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে শান্তি-সম্প্রীতি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট।

আজ বুধবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি- ডিআর‌ইউ এর সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনে দেশের সাংস্কৃতিক সংগঠন ও ফেডারেশনগুলোর এই জোটের নেতারা বলেছেন, সাংস্কৃতিক চেতনাবিরোধী অপশক্তি দমনে সংস্কৃতিকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধভাবে সক্রিয় থাকতে হবে।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দু্ছ বলেন, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে যে কারো মতামত নেওয়া যেতে পারে তবে বিদ্যমান নির্বাচনী ব্যবস্থায়‌ই সুষ্ঠু নির্বাচন সম্ভব।

সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো: আহ্কাম উল্লাহ্ বলেন, সংবিধান ও মুক্তিযুদ্ধের চেতনাপরিপন্থী অপশক্তি দেশের উন্নয়ন অগ্রযাত্রা ও শান্তি-সম্প্রীতি বিনষ্ট করতে চায়, তাদের প্রতিরোধ করতে হবে।

গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখার প্রত্যয়ে সবাইকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান বক্তারা।

Related Articles

Leave a Reply

Back to top button